মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মধ্যবয়সী একজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ নভেম্বর) সকাল ৮টায় শমশেরনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, সকাল ৮টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শমশেরনগরে পৌঁছায়। স্টেশনে ঢুকার আগে মধ্য বয়সী এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে লাশ খণ্ড বিখণ্ড হওয়ায় পরিচয় জানা যায়নি।