তাজিকিস্তানে মোমেন-জয়শঙ্কর বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাজিকিস্তানে একটি সম্মেলনে যোগদানের ফাঁকে  বৈঠক করেছেন। ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, গতকাল শুক্রবার তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাজিকিস্তানে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী। মোমেন-জয়শঙ্করের বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ভারতে সামপ্রতিক নির্বাচনে জয়লাভ করা বিজেপি পুনরায় সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ড. এস জয়শঙ্কর।