মহেশপুর পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এক কোটি ৯৩ লাখ টাকা। বিপুল পরিমাণ এ বকেয়া বিল থাকায় তা পরিশোধ এবং অনাদায়ে সংযোগ বিচ্ছিন্ন করতে পৌর মেয়রকে নোটিশ দিয়েছেন ওজোপাডিকো কর্তৃপক্ষ।
মহেশপুর বিদ্যুতের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী অমল কুমার পোদ্দার জানান, ২০০৬ সাল থেকে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মহেশপুর পৌরসভায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার নোটিশ দিলেও আমলে নিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শীর্ষে অ্যামাজন, পেছনে অ্যাপল গুগল
৯ জুন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বরাবর একাটি চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশে ২০ জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে জানিয়ে বলা হয়, অনাদায়ে ২১ জুন মহেশপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
উল্লেখ্য, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত মহেশপুর পৌরসভা যুগ্মভাবে বাংলাদেশের ২য় পৌরসভা।
ইত্তেফাক/অনি