দিনাজপুরের বিরামপুরে বুধবার (০৯ নভেম্বর) মাদক সেবনের অপরাধে ছয় জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার মৃত আব্দুল গণি মণ্ডলের ছেলে জাকিউল কবীর (৪৮), ইসলামপাড়া মহল্লার মৃত কছিম উদ্দিনের ছেলে ও বিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম (৪৮), বিরামপুর পৌর যুবদলের ১নম্বর যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান (৪৬), রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলি উত্তরপাড়া গ্রামের মৃত হোসেনের ছেলে আমিন (২৮)।
থানা পুলিশ সূত্র জানায়, বিরামপুর পৌর শহরের পুরাতন বাজারে একটি বাড়িতে মাদক সেবনের সংবাদ পেয়ে থানা পুলিশ মঙ্গলবার রাতে ওই বাড়িতে অভিযান চালান। এসময় মাদক সেবনরত অবস্থায় পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিন জনকে তিন মাস করে ও আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।বিরামপুরে মাদক সেবনের অপরাধে ৬ জনের কারাদণ্ড
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আটকদের কারাদণ্ড দিলে বুধবার তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।