বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ শেষ হয়েছে। বুধবার (৯ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার এন্ড স্কুলে এ সম্মেলন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত এএসসি কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য দেন।
এছাড়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন সেনাপ্রধান।
এএসসি কোরের ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন শফিউদ্দিন আহমেদ। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনাপ্রধান জাহানাবাদ সেনানিবাসে শহীদদের সম্মানে নির্মিত 'সংশপ্তক' এ পুস্পস্তবক অর্পণ এবং বিভিন্ন সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।