ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চকদারবাড়ির এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের জায়েদুলের পুত্র আলমগীর হোসেন (২২) ও শহিদুল্লার পুত্র ইউসুফ (২৫) মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে তেরচাটি চকদারবাড়ির সামনে পেছন দিক থেকে একটি বালু ভর্তি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলেই আলমগীর নিহত হয় ও গুরুতর আহত ইউসুফকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানা ওসি মোস্তাছিনুর রহমান জানান, এ দুর্ঘটনার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।