হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর কলেজ এলাকায় শনিবার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. লিয়াকত আলী জানান, শনিবার সকালে উল্লেখিত স্থানে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বগুড়া জেলার হরিপুর গ্রামের মিলন প্রামানিক (২৭) নামক এক হেলপার মারা গেছে। গুরুতর আহত অবস্থায় এক ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা  হয়েছে। হেলপারের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ