আমরা কঠিন সময় পার করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কঠিন সময় পার করছি। জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে, এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্পখাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়। যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনো ভালো আছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা সময় ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছি। মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না তখন বিক্ষোভ-ভাঙচুর ও জ্বালাও-পোড়াও হতো। সে অবস্থা এখন বদলেছে। ব্যবসায়ী নেতাদের পরামর্শে প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি (সংগৃহীত)

মন্ত্রী বলেন, ১৫ বছর আগের পুলিশ ও বর্তমান পুলিশ আলাদা, বর্তমান পুলিশ অনেক দক্ষ ও বিচক্ষণ। একটা সময় ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছি। মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না তখন বিক্ষোভ-ভাঙচুর ও জ্বালাও-পোড়াও হতো। সে অবস্থা এখন বদলেছে। ব্যবসায়ী নেতাদের পরামর্শে প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করেছেন।