আয়রনম্যান প্রতিযোগিতায় ১১তম মিশু বিশ্বাস

আয়রনম্যান প্রতিযোগিতাকে এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ প্রতিযোগিতায় একজন প্রতিযোগীকে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার শেষ করে, ১৮০ কিলোমিটার সাইকেল চালাতে হয়। এরপর ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। এই তিনটি ডিসিপ্লিনে সর্বমোট ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব বিরতিহীনভাবে কেউ ১৭ ঘণ্টার মধ্যে শেষ করতে পারলে তাঁকে ‘আয়রনম্যান’ মেডেল দেওয়া হয়।

এবারের আয়রনম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়। বাংলাদেশ থেকে এবার ১১ জন অংশগ্রহণ করেন। এদের মধ্য একজন ছিলেন মিশু বিশ্বাস। তিনি অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা রমনা বিভাগে কর্মরত আছেন। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেন।

310199854_1256606864909635_1472712728567647407_n

মিশু বিশ্বাস ৫ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব ১৩ ঘণ্টা ১৯ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩ কিলোমিটার ৮ কিলোমিটার সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪১ মিনিট, ১৮০ দশমিক ২ কিলোমিটার সাইকেল শেষ করেছেন ৭ ঘণ্টা ১১ মিনিট এবং ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন শেষ করেছেন ৪ ঘণ্টা ৭ মিনিটে। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেছেন। নাভানা গ্রুপ ও পপুলার লাইফ ইনস্যুরেন্স এই প্রতিযোগিতার সহযোগী পার্টনার ছিল।

314903964_1253745885184010_1082981444677253348_n

এর আগে মিশু বিশ্বাস গত বছর তুরস্কে অনুষ্ঠিত আয়রম্যান প্রতিযোগিতার ৭০ দশমিক ৩ কিলোমিটার সফলভাবে শেষ করেন। ২০২০ সাথে তিনি বাংলা চ্যানেল অতিক্রম করেন।