যুবলীগের সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ নভেম্বর) বিকাল পৌনে ৫টা দিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন তিনি। 

এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পায়রা উড়িয়ে যুবলীগের মহাসমাবেশ উদ্বোধন করেন শেখ হাসিনা।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি: ফোকাস বাংলা

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন। আসন গ্রহণ করার পরে বঙ্গবন্ধু কন্যা যুবলীগের ওয়েবসাইট উদ্বোধন করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যুবলীগ প্রতিষ্ঠাতার সুবর্ণজয়ন্তীর লোগো তুলে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী। ছবি: ফোকাস বাংলা

আওয়ামী লীগ সভাপতিকে সভামঞ্চে ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রধানমন্ত্রীর হাতে তারা ক্রেস্ট তুলে দেন। 

Untitled-1

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতা-কর্মীরা আসতে শুরু করেন।