সংলাপ এমদাদ হোসেন শরীফ
এবারের ঈদে কোনো নতুন ড্রেস কিনি নাই। আপনার লাল জ্যাকেটটা পছন্দ হইছে। প্লিজ এটা খুইলা দিয়া দেন।
এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া গিফট। দেওন যাইব না? তোরে গুলিস্তানের ফুটপাত থেকে একটা কিইনা দিমু।
জ্যাকেট না দিয়া যাইবা কই মনু, ছাড়ছি না তোমারে!
এই বেটা কী শুরু করলি, পড়ে যাচ্ছি তো, আমাকে ধর!
হায়! হায়! মারা গেল নাকি? ভাই জ্যাকেট লাগবে না, উঠেন!
হেঃ হেঃ! ভাল্লুকের গল্পের ভং ধইরা দেখি দারুণ কাজ হইছে, জ্যাকেটটা হাতছাড়া হয়নি।