কোন মৌলিক বলটি অতি শক্তিশালী?
পদার্থবিজ্ঞান
ড. মো. মনসুর আলী, প্রভাষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সাভার, ঢাকা
১. জড়তার পরিমাপ কি?
ক) ভর খ) দৈর্ঘ্য গ) সময় ঘ) তাপমাত্রা
২. নিম্নের কোন বস্তুর জড়তা বেশী যখন এদের ভর—
ক) 10kg খ) 20kg গ) 5kg ঘ) 3kg
৩. স্থির জড়তার উদাহরণ নয়—
ক) মুদ্রা ও কাপ খ) ক্যারাম বোর্ডের খেলা গ) ঘোড়া আরোহী
ঘ) সার্কাসে ঘোড়ার পিঠ থেকে লাফ
৪. বস্তুর ধর্ম—
ক) ভরবেগ খ) জড়তা গ) ওজন ঘ) বল
৫. জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
ক) ১ম খ) ২য়
গ) ৩য় ঘ) ভরবেগের সংরক্ষণ
৬. কোনটি অস্পর্শ বল নয়?
ক) মহাকর্ষবল খ) তড়িত্বল
গ) চৌম্বকবল ঘ) ঠেলাবল
৭. কোনটি স্পর্শ বল নয়?
ক) ঘর্ষণ খ) টানাবল
গ) সংঘর্ষ ঘ) মহাকর্ষবল
৮. কোন মৌলিক বলটি অতি শক্তিশালী?
ক) মহাকর্ষ খ) তড়িত্ চৌম্বক
গ) দুর্বল নিউক্লিয় বল ঘ) সবল নিউক্লিয় বল
৯. মহাকর্ষ বলের পাল্লা কত?
ক) 1000km খ) 2000km গ) 50,000km ঘ) অসীম
১০. ফিউসান/ফিসন বিক্রিয়া হয়—
ক) মহাকর্ষ খ) দুর্বল নিউক্লিয়বল গ) সবল নিউক্লিয়বল ঘ) তড়িত্ চৌম্বকবল
১১. দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?
ক) 10-12m খ) 10-13m গ) 10-15m ঘ) 10-16m
১২. কোন বলের কারণে বিটা ক্ষয় হয়?
ক) মহাকর্ষ খ) তড়িত্ চৌম্বকবল
গ) দুর্বল নিউক্লিয়বল ঘ) সবল নিউক্লিয়বল
১৩. সবল নিউক্লিয় বলের পাল্লা কত?
ক) 10-15m খ) 10-16m গ) 10-12m ঘ) 10-10m
১৪. নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান কোন মৌলিক বলের পাল্লা?
ক) মহাকর্ষ খ) তড়িত্ বল
গ) দুর্বল নিউক্লিয়বল ঘ) সবল নিউক্লিয়বল
১৫. কোন বস্তু সাম্যাবস্থায় থাকার অর্থ কোনটি?
ক) বেগ খ) কাজ গ) চাপ ঘ) ত্বরণ
১৬. অসাম্য বলের উদাহরণ কোনটি?
ক) অভিকর্ষ বল খ) চৌম্বক বল গ) তড়িত্বল ঘ) খ ও গ
১ ক ২ খ ৩ ঘ ৪ খ ৫ ক ৬ ঘ ৭ ঘ ৮ ঘ ৯ ঘ ১০ খ ১১ গ ১২ গ ১৩ ক ১৪ ঘ ১৫ ঘ ১৬ ক