শিবচরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ও বিনামূল্যে ইনসুলিন বিতরণ

মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ছোট বোন ও শিবচর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরীর নেতৃত্বে ডায়াবেটিস সমিতির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

ডায়াবেটিস সমিতির কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে কেক কাটেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ছোট বোন ও শিবচর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী। কেক কাটা শেষে হলে ডায়াবেটিস সমিতির সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Picsart_22-11-14_18-43-54-928

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া চৌধুরী বলেন, শিবচরে শতভাগ ডায়াবেটিস সেবা পৌঁছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো অসহায় ও দুস্থ্য মানুষ যেন এই সেবা ফ্রিতে পায় সেদিকে আমাদের সর্বাত্মক লক্ষ্য রয়েছে। ডায়াবেটিস থেকে সুরক্ষায় থাকতে সর্বপ্রথম নারী-পুরুষ সকলেরই সুস্থ জীবন-যাপন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। সুস্থভাবে বাঁচতে হলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

Picsart_22-11-14_18-47-41-102

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম আক্তার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ডা: মো: সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও শিবচর ডায়াবেটিস সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতা, সাবেক পৌর প্রশাসক ও শিবচর ডায়াবেটিস সমিতির দাতা সদস্য মোসলেম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ খান পিটার, কার্যকরী পরিষদের সদস্য পাভেল চৌধুরী, মেহেবুবা রহমান তিশা, সহকারী কোষাধ্যক্ষ সনিয়া ফেরদৌস। 

এ সময় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শিবচরে ডায়াবেটিস রোগীদের মাঝে বিনামূল্যে ইনসুলিন বিতরণ করা হয়েছে।