ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড'-এর ২০২২-২০২৪ মেয়াদে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামটরস্থ ক্লাবের নিজস্ব ক্লাব হাউজে ২ বছর মেয়াদী এই কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। ক্লাবটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ।

ক্লাবের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আয়নুল কবির, আখতারুজ্জামান খান কবির, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন ভূঁইয়া ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোহিদুল ইসলাম টিপু।

ক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম।

যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ হুমায়ূন কবির, মেহেদী আমিন চৌধুরী, মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী, কাজী আহমেদুর রহমান। ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার ফজলে রাব্বী। সাংস্কৃতিক সম্পাদক ও সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সেলিনা সিদ্দিকা অন্যা ও মোঃ রেজাউল করিম। ক্রিড়া সম্পাদক ও সহকারী ক্রিড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজিব ইসমাইল ও আসিফুর রহমান খান। গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ শাহাদাত হোসেন। সোশ্যাল সেক্রেটারি ও সহকারী সোশ্যাল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ বাদশাহ মিয়া ও তাহসিন-উল-ফারহান। প্রকাশনা সম্পাদক ও সহকারী প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী বোস্তামী ও মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিন বুলবুল ফেরদৌস ও এরিকা শুভ্রা হালদার।