মাদকবিরোধী অভিযানে অস্ত্রসহ আটক ১

রাজধানীর টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক অমিত হাসান শেখ (২৪) মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর কমলা গ্রামের জামাল শেখের ছেলে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) গাজীপুরের মুন্সীবাড়ি রোড বৌ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আসামির কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও  জাল টাকাসহ আটক করা হয়। এছাড়া তার বাসা তল্লাশি করে একটি দেশি রিভলভার ও দুটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৮টি অস্ত্র ও মাদক মামলা রয়েছে। 

পুলিশ জানায়, অস্ত্র, মাদক ও জাল নোট উদ্ধারের ঘটনায় টঙ্গী থানায় তার নামে তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।