বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এর একটি নতুন প্রতিবেদন অনুসারে খরা, বন্যা এবং ভূমিধসের কারণে শুধু এশিয়াতেই অর্থনৈতিক ক্ষতি ৩৫.৬ বিলিয়ন ডলার। বলা হয়েছে এ ক্ষতির প্রভাব পড়বে ৫০ মিলিয়ন মানুষের ওপর। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে আরো হলা হয়, শুধু গত বছরেই খারাপ আবহাওয়ার কারণে চীন সাড়ে ১৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এশিয়াতে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হইয়েছে চীন। এদিকে ভারতের ক্ষতি হয়েছে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার।
কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমবর্ধমান মানব, আর্থিক ও পরিবেশগত ক্ষতির ক্ষতি করছে, খাদ্য নিরাপত্তাহীনতা ও দারিদ্র্যের অবনতি ঘটাচ্ছে এবং টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এমনতাই তুলে ধরা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন।
প্রতিবেদনে আরো বলা হয়, ভবিষ্যতে পানির জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতিও তৈরী হতে পারে।
এদিকে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর যে পরিকল্পনা বাস্তবায়ন করছে, তা হালনাগাদ করার ঘোষণা দিয়েছেন জোটের জলবায়ুবিষয়ক প্রধান ফ্র্যান্স তিমারম্যানস। মঙ্গলবার সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের জলবায়ু সম্মেলনের আগেই এটা চূড়ান্ত করা হবে।
চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী ইইউ। তবে এই জোটের দেশগুলো ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার ১৯৯০ সালের তুলনায় ৫৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়ন করছে। আর ২০৫০ সালের মধ্যে তা শূন্যে নামিয়ে আনতে চায় ইইউ।