চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ট্রাফিক বিভাগের উপপরিদর্শক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
ওই ইউনিটে কর্মরত উপপরিদর্শক সঞ্জয় গুহ বাদী হয়ে শনিবার এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপরিদর্শক রাছিব খান মামলাটি তদন্ত করছেন।
তদন্ত কর্মকর্তা রাছিব খান ইত্তেফাককে জানান, সিদ্দিকুরের স্বীকারোক্তি অনুযায়ী এই ঘটনার সঙ্গে পুলিশের আরেকজন টিএআই বাবলু খন্দকারও জড়িত ছিলেন। তবে তিনি এখনো পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। এর বাইরে তদন্তে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কিছু জানা যায়নি। আমরা কাজ করছি। আশা করছি শিগগিরই আসল তথ্য বেরিয়ে আসবে।
এর আগে গত শুক্রবার চট্টগ্রামের সিজিএস কলোনি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের একটি দল।
ইত্তেফাক/জেডএইচ