চট্টগ্রামে পারকি সৈকতে ভেসে গেছে স্কুলছাত্র

পারকি সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে মো. মিনহাজ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র বলেন, সকালে সহপাঠীদের সঙ্গে বেড়াতে ফটিকছড়ি থেকে পারকি সমুদ্র সৈকতে আসে মিনহাজ। সাগরে ভেসে থাকা একটি জাহাজের পাশে গোসল করতে নামে মিনহাজসহ অন্যরা। 

এসময় প্রবল স্রোতে বেসে যায় মিনহাজ। আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সমুদ্রে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ মিনহাজ ফটিকছড়ি ধর্মপুর এলাকার মো. আলীর ছেলে। 

ইত্তেফাক/জেডএইচ