নতুন গান নিয়ে হাজির অনিক

এ সময়ের তরুণ কণ্ঠশিল্পীদের একজন অনিক সাহান। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন তার ‘মিনতি’ শিরোনামের নতুন মৌলিক গান। এর কথা ও সুর করেছেন অনিক নিজেই। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন তিনিই। তার বিপরীতে রয়েছেন সিনহা নূর।

নতুন গান প্রসঙ্গে অনিক বলেন, এটি ফোক ধাচের রোমান্টিক গান। আশা করি, সবার ভালো লাগবে।

ছবি: সংগৃহীত

গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

এ ছাড়াও অনিকের মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ পরাণে’ শিরোনামের আরেকটি ফোক ধাচের নতুন গান। এটি খুব শিগগিরই তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। এখন থেকে শ্রোতাদের জন্য নিয়মিত গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন অনিক।