অনেকদিন পর

বিনোদন রিপোর্ট

 

নিউইয়র্কের কোনো অনুষ্ঠানে এই প্রথম পারফর্ম করলেন ওমর সানী-মৌসুমী দম্পতি। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করলেও প্রায় ১০ বছর পর নিউইয়র্কের স্টেজে পারফর্ম করলেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস।

বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল নামের এই অনুষ্ঠান উপলক্ষে টনি ডায়েস-প্রিয় ডায়েস দম্পতি তাঁদের লং আইল্যান্ডের বাসায় এক দারুণ আড্ডার আয়োজন করেন। পুরোনো সহকর্মীদের আড্ডায় মুখর হয় পুরোনো আলাপ। কারণ টনি ডায়েস, সালমান শাহ, মৌসুমী এই ত্রয়ী বন্ধুতার রয়েছে ঢাকা শহরজুড়ে হাজার স্মৃতি। সেই আড্ডারই এক মুহূর্তে ক্যামেরাবন্দি করা হয় তাঁদের।