আজ সিলেটে বিএনপির সমাবেশ

আজ শনিবার সিলেটে বিএনপি গণসমাবেশ। দুপুর ২টার দিকে আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা হিসেবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান বক্তৃতা দেবেন।

ইতোমধ্যে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছেছেন। সব প্রস্তুতি শেষ।

New Project

এদিকে, থ্রি-হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও তিনটি গণসমাবেশ ও ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এ কর্মসূচি রয়েছে।