তোমাকে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে

প্রিয় পঞ্চম  শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছ তোমরা? নিশ্চয় ভালো আছ। সদ্য শেষ হওয়া তোমাদের অতি প্রিয় শ্রী শ্রী শারদীয় দুর্গোত্সবের আনন্দের রেশ কাটিয়ে মন দিয়েছ পড়াশোনায়। কারণ সমাপনী পরীক্ষা শুরু হতে হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় এরই মধ্যে অবগত হয়েছ তোমাদের প্রশ্নপত্রে থাকবে ১০০% যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

পরিমার্জিত প্রশ্নকাঠামো অনুযায়ী হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নং প্রশ্নে থাকছে ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের মান ২। তোমাকে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে।

২ নং প্রশ্নে থাকবে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্য গঠন। ১৪ টির মধ্যে তোমাকে উত্তর দিতে হবে যে কোন ১২ টির। প্রতিটি প্রশ্নের মান ১।

৩ নং প্রশ্নে থাকবে মিলকরণ। বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে ৫ টি বাক্য তৈরী করতে হবে। প্রত্যেকটির মান ২। 

সবশেষে ৪ নং প্রশ্নে থাকবে ১০ টি কাঠামোবদ্ধ প্রশ্ন। তোমাকে ৮ টির উত্তর দিতে হবে। প্রত্যেকটির প্রশ্নের মান ৬।

বন্ধুরা শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন বলে ভাবনার কিছু নেই। পাঠ্যবইটা ভালোভাবে পড়ে ফেল। ভাবার্থ বুঝে পড়বে। যাতে করে প্রশ্ন যেমনই হোক তুমি নিজের ভাষায় তার উত্তর লিখতে পারো।