সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় আমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কুরুয়া ১০ মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার আমেনা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আমেনা বেগম উপজেলার দয়ামীর ইউপির নিজ কুরুয়া (জায়গীরদার পাড়া) গ্রামের সাজ্জাদ জায়গীরদারের স্ত্রী।
আরও পড়ুন: বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'শনিবার সকাল নয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার আমেনা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনা স্থলেই আমেনা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।'
ইত্তেফাক/জেডএইচডি