আজ থেকে শুরু হচ্ছে ফুটবল মহারণ। এ মহারণের উদ্বোধনী খেলায় আজ রাত ১০টায় আলবাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে কাতার এবং ইকুয়েডর। এ ম্যাচে মাঠে বেশ কিছু খেলোয়াড়ের আলো ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে দুই জন হচ্ছেন কাতারের গোল মেশিন আলমোয়েজ আলি এবং ইকুয়েডরের লেফটব্যাক পারভিস এস্তুপিনান।
আলমোয়েজ আলি (কাতার):
তিন বছর আগে যখন কাতার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল, তখন স্ট্রাইকার আলি শীর্ষস্থানীয় গোলদাতা ছিলেন। তিনি সাত ম্যাচে নয়টি গোল করেছিলেন। এ ৯টি গোল করতে তিনি মাত্র ১০টি শট করেছিলেন এবং এটি টুর্নামেন্টের একক সংস্করণের জন্য একটি রেকর্ড ছিল।
গত গ্রীষ্মে ২০২১ কনকাকাফ গোল্ড কাপে (পাঁচ ম্যাচে চারটি) আলি তাদের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। কোপা আমেরিকা ২০১৯-এ কাতারের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর, আলির তিনটি ভিন্ন কনফেডারেশন টুর্নামেন্টে গোল করার অনন্য রেকর্ড অর্জন করেছেন।
পারভিস এস্তপিনান (ইকুয়েডর):
ইকুয়েডর দলের প্রথম একাদশের লেফট-ব্যাক পারভিস এস্তুপিনান। প্রথম খেলায় কাতারের বিপক্ষে দলের হয়ে মাঠের উভয় প্রান্তে প্রভাব ফেলতে পারেন। ইকুয়েডর দলের প্রিমিয়ার লিগের ব্রাইটনের হয়ে খেলা তিন জনের মধ্যে একজন তিনি। গত আগস্ট মাসে ভিয়ারিয়ালের থেকে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি।
এছাড়া বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর জন্য ইকুয়েডরের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এস্তুপিনান। তিনি বিশ্বকাপ বাছাইপর্বের খেলাগুলোতে গোলের জন্য ২২টি সুযো্গ তৈরি করেছিলেন, যা কি না কনমেবল অঞ্চলের অন্য যে কোনো ডিফেন্ডারের চেয়ে বেশি।