ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঘুষ গ্রহণ ও দুর্নীতি অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হককে প্রত্যাহারের পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১২ জুন দুপুরে বজলুল হকের দুর্নীতির বিরুদ্ধে ও তার শাস্তি দাবিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। পরে ঐ দিনই বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে সাময়িক বরখাস্ত করা হয়।