বিশ্বের অন্যান্য দেশের মতো বুধবার (২৩ নভেম্বর) ঢাকায় ওমানের ৫২তম জাতীয় দিবস পালিত হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আল বুলুশির তত্বাবধানে আয়োজিত কূটনৈতিক অভ্যর্থনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ। ওমানি রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও ওমানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় পেঁছাতে উভয় দেশের রাষ্ট্র সরকারকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশন ও বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ওমান রাষ্ট্রদূত মন্ত্রীকে একটি স্মারক উপহার তুলে দেন।