দুই ক্যাটাগরিতে এসএপিএস বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো জ্যাট হোল্ডিংস

সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছে জ্যাট হোল্ডিংস পিএলসি। ২০২২-এ “সেরা পেইন্ট ও কোটিং প্রস্তুতকারক (লার্জ)” এবং “সেরা পেইন্ট ও কোটিং রপ্তানিকারক (লার্জ) এই দুই বিভাগে এসএপিএস বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে প্রতিষ্ঠানটি। 

দক্ষিণ এশিয়ার সেরাদের সম্মাননা ও পুরস্কার দিয়ে থাকে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক এই বাজারে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে পথপ্রদর্শক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি জানানো হয়। 

জ্যাট হোল্ডিংসের সিইও/এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাল ফার্দিনান্দো। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড টেকনিক্যাল বিভাগের ডিরেক্টর ওয়াসান্থা গুনারত্নে, বাংলাদেশের কান্ট্রি হেড রাঙ্গা আবায়াকুন এবং মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার দিলশান রডরিগো। 

এই অর্জনে আনন্দ প্রকাশ করে সিইও নিশাল ফার্দিনান্দো বলেন, “বৈশ্বিক মহামারি থেকে শুরু করে বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মতো চ্যালেঞ্জের মধ্যেও আমরা আমাদের আর্থিক স্থিতিশীলতা, সাবলীলতা ও দৃঢ়তা ধরে রাখতে সক্ষম হয়েছি। এসব স্বীকৃতি এরই প্রমাণ দেয়। 

তিনি আরও বলেন, ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের ওপর গুরুত্ব দেওয়ার ফলে আমরা আরও প্রতিযোগিতামূলক পণ্য অফার করতে পারছি। পাশাপাশি, টেকসই ব্র্যান্ড বিল্ডিং নিয়েও কাজ করতে পারছি। আমাদের এমন প্রচেষ্টাগুলো এসএপিএস বিজনেস এক্সেলন্স অ্যাওয়ার্ডস ২০২২ দ্বারা স্বীকৃতি পেয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে বাংলাদেশে পদার্পণ করে জ্যাট। এরপর ২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসার প্রবৃদ্ধির মাধ্যমে স্থানীয় বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।