বিএনপি নেতা হাসান মামুন গ্রেফতার

 ইত্তেফাক রিপোর্ট

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গতরাত ১১টা ২০ মিনিটে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পরিবারের একজন সদস্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবিলম্বে হাসান মামুনকে জনসম্মুখে হাজির করার জোর দাবি করছি। তিনি বলেন, অনির্বাচিত সরকার আবারো বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে।