প্রোটিয়াদের প্রথম জয়

দক্ষিণ আফ্রিকা গতকাল রাতে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল।

কার্ডিফে অনুষ্ঠিত এ খেলাটিতে বৃষ্টি ব্যাঘাত ঘটালে দুদলের লড়াইকে ৪৮ ওভারে নামিয়ে আনা হয়। কিন্তু লেগ স্পিনার ইমরান তাহির ও মরিসনের বোলিং নৈপুণ্যে আফগানরা ৩৪.১ ওভারে অলআউট হয়ে যায় ১২৫ রানে। পরে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য স্থির হয় ১২৭।

ইমরান তাহির ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। মরিসন ১৩ রানে নেন তিন উইকেট। ওপেনার নুর আলি জারদান (৩২) ও রশিদ খান (৩৫) ছাড়া আর কোন আফগান ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি।

এরপর কুইনটন ডি ককের অর্ধশতকে দক্ষিণ আফ্রিকা জয়ের প্রান্তে পৌছে যায়। ডি কক ৬৮ রান করে আউট হয়ে গেলে অপর ওপেনার হাশিম আমলা (৪১) ও পেহলুকওয়াও (১৭) অপরাজিত থেকে বাকি রানগুলো তুলে সাজঘরে ফেরেন। ১১৬ বল হাতে রেখেই জয়টি তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর :আফগানিস্তান ৩৪.১ ওভারে ১২৫

দক্ষিণ আফ্রিকা ২৮.৪ ওভারে ১৩১/১