‘রক্তে কেনা মহান বিজয়, প্রাণের গহীনে কথা কয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিজয় উৎসব ২০২২ ও মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে স্থাপিত ‘মেয়র মুক্তমঞ্চ’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে স্থাপিত মেয়র মুক্তমঞ্চে বিজয় উৎসব ২০২২ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ নেছার আহমদ।
নেছার আহমদ বলেন, সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে মৌলভীবাজার জেলার পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান এর উদ্যেগটি প্রশংশিত। এ জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের জন্য মুক্তমঞ্চটি ফলপ্রসু হতে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন গান, মঞ্চ নাটক ইত্যাদি সবার সামনে তুলে ধরতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রমুখ।
১ ডিসেম্বর হতে ৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিজয় উৎসব চলবে।