২য় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত  

২য় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশীপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ভারতের ২ প্রতিযোগী ইস্পিত সিং চাড্ডা এবং বিজেষ দামানির মধ্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন প্রতিযোগীকে পুরষ্কার হিসাবে ক্রেস্ট ও নগদ ৪ হাজার ইউএস ডলার এবং রানার আপ প্রতিযোগীকে ক্রেস্ট ও নগদ ২ হাজার ইউএস ডলার, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীকে যথাক্রমে ক্রেস্ট ও নগদ ১ হাজার ইউএস ডলার প্রদান করা হয়। সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সম্মানিত সভাপতি জনাব খন্দকার মশিউজ্জামান (রোমেল) ও সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিলিয়ার্ডস সাব-কমিটির সদস্য, বাংলাদেশ বিলিয়ার্ডস এন্ড স্নুকার ফেডারেশন এর কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সদস্য এবং অংশগ্রহণকারী দেশের  কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।