অবস্থার অবনতি পেলের, কাজ করছে না কোমোথেরাপি

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ফুটবলের সম্রাটখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। 'সাধারণ ফোলা' এবং 'হার্ট ফেইলিউর' এর জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সাও পাওলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোমোথেরাপিতেও সাড়া দিচ্ছেন না তিনি। আর তাই পেলেকে রাখা হয়েছে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। খবর ডেইলি মেইল

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন পেলে। তার এমন খবরে সোশ্যাল মিডিয়ায় ফুটবল ভক্তরা তার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। পেলের সুস্থতা কামনা করে টুইট করেছে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পেলের জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন তিনি। 

ডাক্তাররা জানিয়েছেন, পেলের শরীরে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি কাজ করছে না। ক্যান্সারের জন্য এর আগে অস্ত্রোপচারও করতে হয়েছিল ৮২ বছর বয়সী সাবেক এই ফুটবল তারকার।