অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করে খরা কাটালেন মেসি

কাতার বিশ্বকাপে নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আর এই ম্যাচে গোল করে স্মরণীয় করে রাখলেন মেসি। এই গোল করে বিশ্বকাপের নক আউটে গোল না পাওয়ার খরা কাটলেন মেসি। এই নিয়ে বিশ্বকাপে মোট ৯ টি গোল করলেন মেসি। তবে এর আগে চার বিশ্বকাপ খেললেও নক আউট পর্বে কোন গোল করতে পারেননি লিওনেল মেসি।

শনিবার (৩ ডিসেম্বর) আহমেদ বিন আলী স্টেডিয়াম নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। সেইসঙ্গে নক আউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পান এল এম টেন। খরা কাটানো গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ গোল করার দিক থেকে ছাড়িয়ে যান কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।

গাব্রিয়েল বাতিস্তুতা 

ম্যারাডোনার করা ৮ গোলকে ছাড়িয়ে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন মোট ৯ টি। বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোল করেছেন আরেক কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে তার গোল সংখ্যা মোট ১০ টি। বিশ্বকাপে আর একটি গোল করলেই বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।