ট্রাক্টর উল্টে পানিতে ডুবে মামা ও দুই ভাগনের মৃত্যু

মাদারীপুরে ঘুরতে বের হয়ে ট্রাক্টর উল্টে পানিতে ডুবে দুই ভাগনে ও এক মামার মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় ট্রাক্টরচালক অপর মামাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম মাদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকার জহিরুল ফরাজী (২৫) এবং তার দুই ভাগনে জুবায়ের ফরাজী (১১) ও জিহাদ ফরাজী (৭)। গুরুতর আহত অপর মামার নাম আসাদ ফরাজী (৩৫)।

এদের মধ্যে জহিরুল ফরাজী আবদুল জলিল ফরাজীর ছেলে। জুবায়ের ও জিহাদের বাবার নাম কালু ফরাজী।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।