চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভা চলছে

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই জনসভা শুরু হয়। 

বিকালে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালেই তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন। 

ছবি: ইত্তেফাক

এ সমাবেশ ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোর থেকেই তারা রঙবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে, ব্যান্ড বাজিয়ে রঙিন টুপি পরে জড়ো হতে থাকেন পলোগ্রাউন্ডে।

সকাল ১০টায় ‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বেলা ১২টায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম।

ছবি: ইত্তেফাক

শুরুতে স্থানীয় নেতারা বক্তৃতা দেন। সঞ্চালনায় রয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।