পলোগ্রাউন্ডের জনসভা মঞ্চে শেখ হাসিনা

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভার মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় তিনি মঞ্চে ওঠেন। 

এর আগে প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই জনসভা শুরু হয়। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি: ফোকাস বাংলা

সমাবেশ ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোর থেকেই তারা রঙবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে, ব্যান্ড বাজিয়ে রঙিন টুপি পরে জড়ো হতে থাকেন পলোগ্রাউন্ডে।

ছবি: ফোকাস বাংলা

সকাল ১০টায় ‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বেলা ১২টায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম।