যোগ্যতাভিত্তিক প্রশ্নে উত্তর করা কোনো কঠিন বিষয় নয়। বরং সনাতনি নিয়মের প্রশ্নে শিক্ষার্থীদেরকে অনেক বেশি মুখস্থ করতে হতো যা কোমলমতি শিশুদের উপর অনেক চাপ পড়তো। আর যোগ্যতাভিত্তিক প্রশ্নে মুখস্থ না করে বিষয়বস্তু বুঝলে শিক্ষার্থী লিখতে পারে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টি তোমরা বারবার পড়ে যাও। যেহেতু বিষয়টিতে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ ইত্যাদি বিষয়গুলো আলোচিত হয়েছে তাই তুমি বুঝে বুঝে পড়ে যাও। সন, তারিখ, ব্যাক্তিত্বের নাম, স্থান, বস্তু নাম, পণ্য, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন ঘটনাগুলো মনে রেখো তাহলে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে। তাই প্রতিটা অধ্যায় ভালোভাবে বুঝে বুঝে পড়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কারণ তুমি মূলবইটা বারবার মনোযোগ দিয়ে পড়লে একাধারে যেমন দিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেমনি করতে পারবে শূন্যস্থান পূরণ। ডান-বাম মিলাতেও হবে না কোনো সমস্যা। তাই বারবারই বলছি তোমরা পাঠ্যবইটা মনোযোগ দিয়ে পড়। নিশ্চয়ই ভালো করবে পরীক্ষায় এই কামনা রইল।