মার্কিন সীমান্ত থেকে ২৪ শরণার্থী আটক

গুয়াতেমালার পুলিশ হাইতি ও গিনির ২৪ শরণার্থীকে গ্রেফতার করেছে। তারা উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল।খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার পুলিশের মুখপাত্র পাবলো ক্যাস্টিলো বলেন, সীমান্তের দিকে যাওয়ার সময় গুয়াতেমালা নগরীর উত্তরাঞ্চলের একটি বাস স্টেশনে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, হন্ডুরান সীমান্তের কাছে চিকুইমুলা নগরীতে শরণার্থীদের দলটি ওই বাসে ওঠে। এটি শরণার্থীদের গুয়াতেমালা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথের একটি পোস্ট।

আরও পড়ুন: সেই কিশোর মুর্তাজার মৃত্যুদণ্ড বাতিল করছে সৌদি!

তিনি আরো বলেন, ‘শরণার্থী দলটিতে ছয় নারী ও এক শিশু ছিল। এদের ২০ জন হাইতি ও চার জন গিনি থেকে এসেছে।’ গ্রেফতারকৃত ২৪ জনের সবাইকে রাজধানীর একটি শরণার্থী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

 

ইত্তেফাক/টিএস