বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার মূল সেতু পরিদর্শনে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুটি পরিদর্শন করেছেন। অক্টোবরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সোমবার (৫ ডিসেম্বর) তিনি সেতুটি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সেতুটি দেখতে পুতিন নিজেই একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে যান। এ সময় উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন এর কাছ থেকে মেরামত কাজের খোঁজ নেন।

উল্লেখ্য, মস্কো সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছে।