টাইব্রেকারে গড়ালো স্পেন-মরক্কোর নক আউট লড়াই

কাতার বিশ্বকাপে স্পেন-মরক্কোর নক আউট পর্বের লড়াই গড়ালো টাইব্রেকারে। প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় মরক্কো ও স্পেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে এই দু'দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে মরক্কো ও স্পেন। বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় দু'দল। শেষ পর্যন্ত কোন গোল না হলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় স্পেন ও মরক্কো। এরপর বিরতি থেকে ফিরেও গোল না হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়েও গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।

অতিরিক্ত সময়ের গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দু'দল। ম্যাচের ৯৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যায় ওয়ালিদ চেদ্দারি। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ৯৭ মিনিটে সুযোগ আসে স্পেনের সামনে। তবে বাম দিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হয় মোরাতা। 

ম্যাচের ১০০ মিনিটে আবারও সুযোগ আসে স্পেনের সামনে। তবে মোরাতার বাড়ানো বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে গোল পাওয়া হয় না স্পেনের। ম্যাচের ১০৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করে রদ্রিগো। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। ম্যাচের ১০৪ মিনিটে আক্রমণে যায় মরক্কো। ওয়ালিদ চেদ্দারির নেওয়া শট দারুণ সেভে দলকে রক্ষা করেন উনাই সিমন। গোল করতে ব্যর্থ হলে গোলশূন্য থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে স্পেন ও মরক্কো।

বিরতি থেকে ফিরে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে আক্রমণে ওঠে স্পেন। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর আরও কিছু আক্রমণ করে দু'দল। তবে গোলের দেখা পায় না কেউ। ম্যাচের ১১৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ তৈরী করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় ওয়ালিদ চেদ্দারি। ম্যাচের ১১৭ মিনিটে বল নিয়ে এগিয়ে যায় মোরাতা। গোলের সুযোগ সৃষ্টি করলেও গোল করতে ব্যর্থ হয় স্পেন। এরপর আরও বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় দু'দল। শেষ পর্যন্ত গোলের দেখা না পেলে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।