এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকেরের চাকরি প্রেষণে পুনরায় জননিরাপত্তা বিভাগে হস্তান্তর করা হলো। তিনি এনটিএমসির মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তিনি এনটিএমসির পরিচালকের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।