মাদারীপুরের রাজৈরে ধান বোঝাই টমটম হারিয়ে উল্টিয়ে পড়ে সজল বল্লভ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার আমগ্রাম পূর্বপাড়া গ্রামের লব বল্লভের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী নামক স্থানে ধান বোঝাই একটি টমটম একটি ভ্যানগাড়িকে দেখে ব্রেক করলে টমটম গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় টমটমে থাকা সজল বল্লভ টমটমের নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সজল বল্লভকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর রোহিতকে ফেরালেন হাসান আলী
রাজৈর থানার ওসি মোঃ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
ইত্তেফাক/জেডএইচডি