দক্ষিণ কোরিয়ার কাছে দেড় বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র মঙ্গলবার (৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার কাছে দেড়শ কোটি ডলার মূল্যের ১৮টি 'সিএইচ-৪৭এফ' চিনুক পরিবহন হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। ডিফেন্স পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টার বিক্রির প্রস্তাবিত বিক্রয় দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলা করতে সক্ষম করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, 'সিএইচ-৪৭এফ' দ্বিপাক্ষিক অপারেশন পরিচালনার পরিকল্পনার সমর্থনে দক্ষিণ কোরিয়াকে মিশন পরিচালনা করার অনুমতি দেবে। এর মধ্যে রয়েছে চিকিৎসা বর্জ্য নিষ্পত্তি, অনুসন্ধান ও উদ্ধার, প্যারাসুট ড্রপ ও দুর্যোগে ত্রাণ সরবরাহ।

মার্কিন পররাষ্ট্র দফতর এই হেলিকপ্টারগুলোর সম্ভাব্য বিক্রির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ডিএসসিএ এই বিষয়ে কংগ্রেসকে প্রয়োজনীয় নথি সরবরাহ করেছে।