আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, নিন্দা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র বুধবার (৭ ডিসেম্বর) আফগানিস্তানে তালেবানের 'জঘন্য' মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা করেছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীর অন্ধকার অতীতের চিত্র আবারো ফুটে উঠেছে। ফ্রান্স২৪ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, এদিকে ওয়াশিংটনে একটি নতুন বৈঠকে আলোচনার জন্য তালেবানকে চাপ দেওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। 

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, 'আমরা তালেবানদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ভয়ঙ্কর ভিডিও দেখেছি। এই ভিডিওটি সম্প্রতি অনলাইনে প্রচারিত হয়েছে। এই ধরনের ভিডিওগুলো আমাদের মনে করিয়ে দেয়, তালেবানরা তাদের ১৯৯০ এর দশকের পশ্চাৎপদ ও অধঃপতন নীতিতে ফিরে যেতে চাইছে।'

ওয়াশিংটনে একটি নতুন বৈঠকে আলোচনার জন্য তালেবানকে চাপ দেওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। 

প্রাইস জানান, এটা হবে সকল আফগান নাগরিকের মর্যাদা ও মানবাধিকারের প্রতি অবমাননা। তিনি তালেবানের প্রকাশ্য মৃত্যুদণ্ডের পদক্ষেপকে তাদের প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

আফগানিস্তানের জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি তালেবান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরপরই এই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে।

আফগানিস্তানের জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট

ওয়েস্ট জানান, বৈঠকে তিনি আফগানিস্তানের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। এক্ষেত্রে নারী ও শিশুরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।