রঙ্গরস

—আমার বউ বুঝলি, মারাত্মক জেদি! সে যা চায় সেটা তার করা চাই-ই চাই।

—আমার বউ আরো জেদি, এবং সে এতটাই একরোখা যে সে তার ডায়েরি এক সপ্তাহ আগেই লিখে ফেলে!

 

—আমি আমার রূপ বংশ পরিক্রমায় পেয়েছি।

—তোমার মাও বুঝি খুব সুন্দরী ছিলেন।

—তা ঠিক নয়, তবে তিনি একটি বিউটি পার্লারের মালিক ছিলেন।

 

—তুমি কথা দিয়েছিলে যে এই গোপন কথাটা তুমি ফাঁস করবে না।

—ফাঁস করিনি তো, আরেকটি গোপন কথার বিনিময়ে লেনদেন করেছি।