বালি বোমারু হামলাকারী মুক্তি পাওয়ায় অস্ট্রেলিয়ানরা ক্ষুব্ধ

দুই দশক আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলায় দোষী সাব্যস্ত উমর পাটেক 'ভালো আচরণের' জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ানরা ওমরের মুক্তির তীব্র নিন্দা করেছেন। তাদের অনেকেই এই মুক্তির খবরে হতবাক, হতাশ ও চিন্তিত। টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তিনি সবেমাত্র তার ২০ বছরের কারাদণ্ডের অর্ধেক মেয়াদ শেষ করেছেন। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উমর আর কারো জন্য হুমকি নন। ভালো আচরণের কারণে বেশ কয়েকবার সাজা কমানোর পর তিনি মুক্তি পান।

২০০২ সালে ভবলীর কুটা শহরে দুইটি ব্যস্ত নাইটক্লাবে বোমা হামলায় ২০২ জন নিহত হন। যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। ওইদিনের ওই হামলায় মোট ২১টি দেশের নাগরিক নিহত হন।

২০০২ সালে ভবলীর কুটা শহরে দুইটি ব্যস্ত নাইটক্লাবে বোমা হামলায় ২০২ জন নিহত হন।

উমর আল কায়েদার সহযোগী জামাত ইসলামিয়ার (জেআই) সদস্য ছিলেন। তার বিরুদ্ধে দুইটি ক্লাব হামলায় ব্যবহৃত বোমা তৈরির অভিযোগ আনা হয়েছিল এবং ২০১২ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এ মামলায় তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাকে ২০১১ সালে পাকিস্তান থেকে গ্রেফতার করা হয়।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় বুধবার (৭ ডিসেম্বর) জানিয়েছে, প্যারোলে মুক্তি পেলেও উমরকে ২০৩০ সালের এপ্রিল পর্যন্ত একটি 'মনিটরিং প্রোগ্রামে' অংশ নিতে হবে। এই সময়ের মধ্যে প্যারোলের কোনো শর্ত লঙ্ঘন করলে তাকে আবার কারাগারে যেতে হবে।

উমর আল কায়েদার সহযোগী জামাত ইসলামিয়ার (জেআই) সদস্য ছিলেন।

বালির ঘটনা ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। উমরকে প্যারলে মুক্তি দেওয়ার ঘটনায় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অস্ট্রেলীয়দের একজন অ্যান্ড্রু সাবি বিবিসিকে বলেছেন, 'এই ঘটনার পর আমার জীবন পুরোপুরি বদলে গেছে।' হামলায় সাবির বন্ধুরা নিহত হন এবং তিনি আজীবন পঙ্গু হয়ে যান।

জান ল্যাকজিনস্কি বালি হামলায় তার পাঁচ বন্ধুকে হারিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিবিসিকে জানান, উমরের মুক্তির খবরে যারা মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছিলেন তিনি তাদের একজন। লোকটা তার জীবন ফিরে পেল। কিন্তু নিহত অনেকেই তাদের জীবন ফিরে পাবেন না। তিনি বলেন, 'এটা ভয়ঙ্কর, এটা ভয়ানক, এটা ভুল।'

জান ল্যাকজিনস্কি বালি হামলায় তার পাঁচ বন্ধুকে হারিয়েছিলেন।

আবু বকর বসরিকে বালি হামলার মূল পরিকল্পনাকারী বলা হয়। গত বছর তিনি মুক্তিও পেয়েছিলেন। তাকে দোষী সাব্যস্ত করা হলেও বোমা হামলায় তার সরাসরি সম্পৃক্ততা আদালতে প্রমাণিত হয়নি।

ল্যাকজিনস্কি বলেন, 'উমরের মুক্তি আমাদের আরেকটি ব্যর্থতা।' বিবিসি জানিয়েছে, ওমরের মুক্তি ঠেকাতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। 

ওমরের মুক্তি ঠেকাতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। 

তার মুক্তি আটকাতে ব্যর্থ হলেও দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওমরের প্যারোলের শর্তাবলী মেনে চলা নিশ্চিত করতে তারা ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষকে চাপ দেবে।