নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন নেইমার। অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ১১৬ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরালেন ব্রুনো পেতকোভিচ।
বিশ্বকাপের নক-আউটে ক্রোয়েশিয়ার ম্যাচ মানেই সেটি অতিরিক্ত সময়ে গড়ানোটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ব্যতিক্রম হয়নি সেটির। গোলশূন্য সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে দুই দল। অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় ১০৫ মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। ক্রোয়েশিয়ার ডি বক্সের সামনে লুকাস পাকেতার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান নেইমার।
অতিরিক্ত সময়ের প্রায় শেষের দিকে এসে বাম দিক বাড়ানো বলে শট করে বল জালে জড়িয়ে ক্রোয়েটদের সমতায় ফেরান ব্রুনো পেতকোভিচ।
কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাত ৯টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় দু'দলই। ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে খেলতে থেকে দু'দল। তবে গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বিরতি থেকে ফিরে একাধিক আক্রমণ করে ব্রাজিল। তবে গোলের দেখা পেতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে ক্রোয়েশিয়াও গোল করতে ব্যর্থ হলে গোলশূন্য থেকে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।
অতিরিক্ত সময়ের শুরুতেই কর্নার পায় ব্রাজিল। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৯৫ মিনিটে বাম দিক থেকে ক্রস করেন দানিলো। তবে তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ৯৬ মিনিটে গোছানো আক্রমণে যায় ব্রাজিল। তবে তা আটকে দেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা।
ম্যাচের ৯৯ মিনিটে বাম দিকে থেকে ক্রস বাড়ান রদ্রিগো। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে। ম্যাচের ১০২ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ক্রোয়েশিয়া। সেখান থেকে শট করলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচের ১০৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন দানিলো। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর থেকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার ডি বক্সের সামনে লুকাস পাকেতার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান নেইমার। তার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় ব্রাজিল। নেইমারের দেওয়া গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে শুরুতেই ফ্রি কিক পায় ক্রোয়েশিয়া। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ১০৮ মিনিটে বাম দিক থেকে ক্রস করেন ইভান পেরিসিচ। তবে তাতে মাথা ছোঁয়াতে পারেনি কেউ। এরপর ম্যাচের ১০৯ মিনিটে কর্নার পায় ক্রোয়েশিয়া। এরপর বেশ কিছু আক্রমণ করে ক্রোয়েশিয়া। তবে তা ক্লিয়ার করে দেয় ব্রাজিলের ডিফেন্ডাররা। ম্যাচের ১১৪ মিনিটে কর্নার পায় ব্রাজিল। সেখান থেকে শট কর্নার নেয় অ্যান্টোনি। ম্যাচের ১১৫ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। তবে সেখান থেকে বল নিজেদের কাছেই রাখে তারা।
ম্যাচের ১১৭ মিনিটে গোল করে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। বাম দিক বাড়ানো বলে শট করে বল জালে জড়ান ব্রুনো পেতকোভিচ।