বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দল। স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

এদিকে বাংলাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও যুবদল। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সমাবেশ শেষে বাংলাদেশে অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিশ্চয়তা দাবিতে কনসাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

নিউইয়র্ক কনস্যুলেটের সামনে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া, বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, জসীম ভূঁইয়া, এম এ সবুর, আনোয়ারুল ইসলাম, মোশারফ হোসেন সবুজ, কাজী সাখাওয়াত হোসেন আজম, বাবুল চৌধুরী, শরীফ লস্কর, সৈয়দা মাহমুদা শিরীন, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, হুমায়ূন কবির, শহিদুল ইসলাম শিকদার, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা আবু সাঈদ আহমেদ, আমানত হোসেন আমান, কাওসার আহমদ প্রমুখ।

একইদিন সন্ধ্যায় ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা, গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ ও অবিলম্বে সবার মুক্তির দাবিতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, আবুল কাশেম, আতিকুল হক আজাদ, মিজানুর রহমান, সাইদুর খান, আমানত হোসেন আমান, মনির হোসেন, শাহবাজ আহম্মেদ, মোতাহার রাজা প্রমুখ। এদিকে দলের নেতা-কর্মীদের গ্রেফতার এবং কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলার অভিযোগে স্থানীয় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ করেন বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা। 

নিউইয়র্ক কনস্যুলেটের সামনে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ-এর আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য সচিব বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তর-এর আহবায়ক আহবান চৌধুরী খোকন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।