স্পোর্টস রিপোর্টার
নেদারল্যান্ডস থেকে পদক নিয়েই ফিরছে বাংলাদেশের আরচার রোমান সানা। নেদারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব আরচারির রিকার্ভ পুরুষ ইভেন্টে রোমান সানা ব্রোঞ্জ পেয়েছেন। গতকাল রাতে অনুষ্ঠিত লড়াইয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে এই তারকা আরচার।
এই পদকের আগেই রোমান সানা টোকিও অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।
অলিম্পিক গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে যায়। সরাসির খেলার সুযোগ কম। যোগ্যতা অর্জন করতে না পারলে বিদায় নিতে হয়; কিন্তু বাংলাদেশের এই আরচার নেদারল্যান্ডসে গিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। সরাসরি অলিম্পিকে খেলার টিকিট হাতে নিয়ে দেশে ফিরবেন।
বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে রোমান সানা দ্বিতীয় ক্রীড়াবিদ। এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিক গেমসের গত আসরে তারকা গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।