তিতেকে নিয়ে নেইমারের আবেগঘন পোস্ট

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কাতারে পা রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর কোচে পদ থেকে সরে দাঁড়ান তিতে। বিদায়ী কোচকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন নেইমার।

তিতেকে নিজের ক্যারিয়ারে পাওয়া অন্যতম সেরা কোচ উল্লেখ করে ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ‘আমি এখন পর্যন্ত যতজন কোচকে পেয়েছি কিংবা পাব তাদের মধ্যে আপনি সব সময়ই উপরের দিকে থাকবেন। আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি একই সঙ্গে খারাপ সময়ও পার করেছি, বিশেষ করে শেষেরটি (কাতার বিশ্বকাপ) আমাদের অনেক দিন কষ্ট দিবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NJ